লক্ষ্মীপুরের নাসরিন বেগম ছাগলের খামার গড়বেন ================== ================== লক্ষ্মীপুর
সদর উপজেলার টুমচর এলাকার হতদরিদ্র নাসরিন বেগম, স্বামী - মো: হারুন মিয়া ।
তাদের ২ জন ছেলে ও ১ জন মেয়ে সন্তান আছে। টানাপোড়েনের সংসারে ছেলেদের
লেখাপড়া শেখাতে পারেননি। মেয়ে মাদরাসায় পঞ্চম শ্রেণীতে পড়ে । স্বামী - মো:
হারুন মিয়া প্রয়োজন অনুযায়ী এলাকায় জোন এর কাজ করেন। এখন তাদের প্রয়োজন
একটু বাড়তি আয়ের। যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান
প্রিন্সিপাল মুহাম্মদ সোলায়মান স্যার নাসরিন বেগমকে যাকাত ওয়েলফেয়ার
ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি মা ছাগল প্রদান করেন। ডিপ গোল্ডেন কালারের
হরিনের মত ছাগল পেয়ে সামসুন্নাহার বেগম বেশ খুশি। ইদানিং সেই ছাগী মা
একটি বাচ্চা দিয়েছে। ভবিষ্যতে নাসরিন একটি ছাগলের খামার করার স্বপ্ন দেখার
ইচ্ছা ব্যক্ত করেছেন।